1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নরসিংদী মনোহরদীতে চলছে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব, বন্ধের দাবী এলাকাবাসীর। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

নরসিংদী মনোহরদীতে চলছে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব, বন্ধের দাবী এলাকাবাসীর

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদীতে চলছে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব,তা বন্ধের দাবী এলাকাবাসীর।
সরেজমিনে গেলে দেখা যায়,মনোহরদী উপজেলার একদুরিয়া,লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে ব্রক্ষ্মপুত্র ও আঁড়িয়াল খাঁ নদী।কিছু অসাধু ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরে নদীগুলো থেকে ড্রেজার মেশিন স্থাপন করে বা এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন ও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। এতে করে নদীর তীরবর্তী এলাকাগুলো যেমনি ঝুঁকিতে রয়েছে,তেমনিভাবে পরিবেশের ভারসাম্য ও কৃষি জমি নষ্ট হচ্ছে।এলাকাবাসী ও এসব এলাকার ভুক্তভোগী কৃষকরা দৈনিক প্রতিদিনের খবরে ও নয়া কন্ঠর স্টাফ রিপোর্টার কে জানান, এ সমস্ত অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের কারণে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে,ক্ষতি হচ্ছে ফসলি জমির।এতে করে আমরা অর্থনৈতিক ভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছি। উপজেলা প্রশাসনের কড়া নজরদারি থাকার পরও কীসের জোরে তারা অবৈধ বালু বা মাটির ব্যবসা করে আসছে,জনমনে তা প্রশ্নের দেখা দিয়েছে।এমতাবস্থায় আমরা প্রতিদিনের খবরে ও নয়া কন্ঠ মাধ্যমে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে জেলা প্রশাসক নরসিংদী ও উপজেলা প্রশাসন মনোহরদী এর কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD