1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, আওয়ামী সরকার সব ধ্বংস করে দিয়েছে — ড. আব্দুল মঈন খান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২০৮ বার পঠিত

দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, আওয়ামী সরকার সব ধ্বংস করে দিয়েছে — ড. আব্দুল মঈন খান।

মোঃ মোবারক হোসেন নাদিম

দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, সরকার সব ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
তিনি বলেছেন, ‘শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার। ক্ষমতা হারানোর ভয়ে ভীতু তারা। জনগণের সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য।’
বুধবার (২০ মার্চ) সকালে ধানমন্ডিতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ওসমান চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘দেশে যখন একদলীয় সরকার কায়েম হয়, তখন পরিস্থিতি এখনকার মতোই হবে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
এ সময় মেজর হাফিজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে, সরকার তত হেয় হচ্ছে। এতে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে সরকার বিরোধী দলগুলোকে কিভাবে আয়ত্তে আনতে চেয়েছিল।’
সরকারের সবধরনের কৌশল ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD