1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

সুমন হোসেন মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলমের (৪৮) মৃত্যু হয়েছে। চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহ আলম মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। ভাতিজা রাজু লালন মন্ডলের ছেলে।

এলাকাবাসীরা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জের ধরে সকাল বেলা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে (বেড়ের মাঠে) চাচাকে মারার জন্য অপেক্ষা করে। এ সময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যান।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD