1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নেত্রকোণায় এবারের শ্রেষ্ঠ ওসি আবুল কালাম (পিপিএম)। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পঠিত

নেত্রকোণায় এবারের শ্রেষ্ঠ ওসি আবুল কালাম (পিপিএম)

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা জেলায় এবার শ্রেষ্ঠঅফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ( পিপিএম) বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি ২৪ মাসিক অপরাধ সভায় অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি। অপরদিকে একই থানার শ্রেষ্ঠ (এসআই) নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ । পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ ওসি ও এসআই দুই জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।নেত্রকোনা মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম ( পিপিএম) জানান, “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ বিষয়কে ও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় আমি সবসময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। এছাড়াও পুরষ্কার প্রাপ্তিতে কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মুল্যায়ন আছে। তাই আজ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD