নেত্রকোণায় এবারের শ্রেষ্ঠ ওসি আবুল কালাম (পিপিএম)
শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণা জেলায় এবার শ্রেষ্ঠঅফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ( পিপিএম) বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি ২৪ মাসিক অপরাধ সভায় অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি। অপরদিকে একই থানার শ্রেষ্ঠ (এসআই) নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ । পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ ওসি ও এসআই দুই জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।নেত্রকোনা মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম ( পিপিএম) জানান, "মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার" এ বিষয়কে ও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় আমি সবসময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। এছাড়াও পুরষ্কার প্রাপ্তিতে কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মুল্যায়ন আছে। তাই আজ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM