1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

মেহেরপুরে মোহাম্মদ ছহিউদ্দিনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মেহেরপুরে মোহাম্মদ ছহিউদ্দিনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন জাতীয় সংসদ সদস্য,স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ছহিউদ্দিনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে শহরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এসকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছহিউদ্দিন ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ- সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম,কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও জজ কোর্টের পি পি অ্যাড.পল্লব ভট্টাচার্য,জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হিরা,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

এছাড়াও এসময় আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD