1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পাটগ্রামে কমিউনিটি ক্লিনিকে নারীর শ্লীলতাহানির অভিযোগ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

পাটগ্রামে কমিউনিটি ক্লিনিকে নারীর শ্লীলতাহানির অভিযোগ

মোঃ মিনাজ ইসলাম, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে কমিউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্যকর্মী কর্তৃক গর্ভবতী নারীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। পাটগ্রাম উপজেলাধীন জগতবের ইউনিয়নের মার্চেন্টটারী কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার (সিএইচসিপি) স্বাস্থ্যকর্মী আতিকুজ্জামান সোহেলের বিরুদ্ধে এমন তথ্য পাওয়া যায়।

সরেজমিনে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, বেশ কয়েকদিন আগে এক গর্ভবতী নারী স্বাস্থ্য সেবা নিতে গিয়ে স্বাস্থ্যকর্মী সোহেল কর্তৃক যৌন হয়রানির শিকার হয়। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নারী কেলেঙ্কারির বিষয়ে এলাকার অনেকেই অবগত। তবে এরইমধ্যে ব্যাপক গুঞ্জন উঠেছে, জমি লিখে দেওয়ার মাধ্যমে ঘটনার মিমাংসা করা হয়েছে। এবিষয়ে ওই নারীর সঙ্গে কথা হলে তিনি ও তার পরিবার জমির বিষয়টি কৌশলে এড়িয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার সাথে যৌন উত্তেজক ভাষা ব্যবহার করে এবং শারীরীক সম্পর্কের উদ্দেশ্যে সুবিধাজনক সময়ে আসার জন্য উদ্বুদ্ধ করে সোহেল। বিষয়টি নিয়ে সোহেল কথা বলতে না চাইলেও পরবর্তীতে সে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা খাতুন জানান, এঘটনায় কোনো পক্ষ আমাকে কিছু জানায়নি তবে বিষয়টি অবগত হয়েছি। এলাকায় সোহেলের চারিত্রিক সমস্যা নিয়েও নানা কথা আছে বলেও অবগত করেন ফাতেমা খাতুন। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান আলী জানান, বিষয়টি অবগত হয়েছি তবে এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD