1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

নরসিংদী মনোহরদীতে ছেলের হাতে মা খুন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পঠিত

নরসিংদী মনোহরদীতে ছেলের হাতে মা খুন

খন্দকার সেলিম রেজা/ মোবারক হোসেন নাদিম

শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত আরিফ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।নিহত নারীর নাম হাসনে আরা (৫০)।তিনি উত্তরআলগী গ্রামের নুরু মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানায়,আরিফ একজন মাদকসেবী।মাদকের টাকার জন্য প্রায়ই মা হাসেনারার সঙ্গে খারাপ আচরণ করতেন।শনিবারও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করেন আরিফ। বিকেল সাড়ে ৫ টার দিকে মাকে ভাত দিতে বলেন তিনি। এসময় রান্না ঘরে পাত্রে ভাত রেখে গোসল করতে যান মা হাসনে আরা বেগম।ঘরে গিয়ে পাত্রে ভাত কম দেখে মাকে গালাগাল করেন আরিফ।মা হাসনে আরা বেগম বলেন ‘কম ভাত খেয়ে সন্তুষ্ট থাকতে হবে।বেশি খেতে হলে উপার্জন করে খা।তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব না।এতে আরিফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে লোহার শাবল এনে মায়ের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন আরিফ।এতে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে সন্ধা ৬ টার দিকে হাসনে আরার মৃত্যু হয়।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসেম ভূঁইয়া জানান মাকে হত্যা করার অপরাধে ঘাতক আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।মামলা প্রক্রিয়াধিন রয়ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD