1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার স্টিংগুইশার স্থাপন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার স্টিংগুইশার স্থাপন।

______________রাজশাহী ব্যুরো

আরডিএ কর্তৃক পুণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ ) দুপুরে আরডিএ মার্কেটের ৩য় তলার কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দুর্ঘটনা যেকোন সময় ঘটতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা কতটা ভয়াবহ হতে পারে সম্প্রতি ঢাকায় বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আবারও দেখলাম।

অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আরডিএ মার্কেটের সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে ২৫০টি ফায়ার এস্টিংগুইসার স্থাপনকে স্বাগত জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আরএমপির উপ-পুুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভুতি ভুষণ বানার্জী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মাহান্ত, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক ওহিদুল ইসলাম।

আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD