1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

তানোরে ইউএনও’র কার্যালয়ের সামনে কৃষক ও গভীর নলকূপ অপারেটরের হাতাহাতি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পঠিত

তানোরে ইউএনও’র কার্যালয়ের সামনে কৃষক ও গভীর নলকূপ অপারেটরের হাতাহাতি ।

মোঃ আজিজুর রহমান
তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভিতর ইউএনও’র কার্যালয়ের সামনে কৃষক ও গভীর নলকূপ অপারেটরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার ১৪ মার্চ বিকেলে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মাদারীপুর মাঠে গভীর নলকূপের স্কিমের আওতায় কৃষকদের জমি আলু চাষের জন্য ইজারা নিয়েছেন এলাকার মজিদ নামে এক ব্যক্তি। কিন্তু ইজারার টাকা কৃষকদের বুঝিয়ে দেননি মজিদ। এ নিয়ে কৃষকরা তানোর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান উভয়পক্ষকে তার কার্যালয়ে ডেকে পাঠান।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বেরিয়ে নিচে এসে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ইউএনও নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, দু’পক্ষের মধ্যে একটা ঝামেলা নিয়ে হাতাহাতি হয়েছে। পরে তিনি বিষয়টি সমাধান করে দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD