
মুন্সীডাঙ্গা নিবাসী ড্রাইভার আব্দুল মালেক আমাদের মাঝে আর নেই ।
____________রাজশাহী ব্যুরো
রাজশাহী নগরীর ২০ নম্বর ওয়ার্ড মুন্সীডাঙ্গা এলাকার মরহুম আব্দুল খালেকের বড় ছেলে ড্রাইভার মোঃ আব্দুল মালেক (৪৫) ১৪ই মার্চ রাত ১২ টায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন ) ।
তিনি চাঁপাই নবাবগঞ্জ গ্যারেজে গাড়ি মেরামত করাকালীন সময়ে হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক স্ত্রী রেখে মারা যান । দুই কন্যার মধ্যে এক কন্যার কয়েক মাস আগে বিয়ে দিয়েছেন, পড়ালেখার কারণে মেয়েকে স্বামীর ঘরে পাঠান নাই ।
আজ ১৫ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর তাকে রাজশাহী কাদিরগঞ্জ লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে জানাজা শেষে হেতম খাঁ গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় । জানাজায় মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা ছাড়াও স্থানীয় প্রচুর লোকের সমাগম হয় । ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম মরহুমের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেন ।
মরহুমের মৃত্যুর পর তার পরিবারের প্রতি মোটর শ্রমিক ইউনিয়নের সাহায্য সহযোগিতার বিষয়ে মুঠোফোনে সভাপতি ও সম্পাদককে কল দিলে তাদের নিকট হতে কোনো সারা পাওয়া যায় নাই । পরবর্তীতে প্রাক্তন সভাপতি মোঃ রবিউল ইসলাম রবিকে কল দিলে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ , ড্রাইভার মালেকের মৃত্যুর খবরটি জানতে পেরে উ শারীরিক অসুস্থতা কারণে জানাজায় যেতে পারেন নি । আর্থিক সহযোগিতার বিষয়ে জানান, কার্ডধারীর ব্যাক্তির মৃত্যু ঘটলে সংগঠনের পক্ষ থেকে এককালীন এক লক্ষ টাকা, এবং মৃত ব্যাক্তির দাফন কাফনের জন্য ৫০০০ টাকা দেওয়া হয় । এ বিষয়ে তিনি বর্তমান সভাপতির সাথে যোগাযোগ করার জন্য বলেন ।