1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গোদাগাড়ীতে ১১৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

ঈদ-উল- আযহা উপলক্ষে ইসলামপুর ইউনিয়নে ২৩৫০টি পরিবারের মধ‍্যে ভিজিএফ’র চাল বিতরণ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে ইসলামপুর ইউনিয়নে ২৩৫০টি পরিবারের মধ‍্যে চাল বিতরণ

মো. আজমল হোসেন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ২৩৫০টি পরিবারের মাঝে ভিজিডি প্রকল্পের আওতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (২৬জুন) সকালে ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার।

এসময় প্রত্যেক পরিবারকে ভিজিডি প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়। ইসলামপুর ইউনিয়ন পরিষদ প‍্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড সদস‍্য কাজী শহিদুল ইসলাম সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ড সদস‍্য মো. মজিবর রহমান, মো. মোহন রায়হান, মো. তোফাজ্জল হোসেন, মোহন মল্লিক, সোহরাব হোসেন, হাতেম আলী, মো. কবির হোসেন, মোছাঃ ফাহিমা খাতুন, মোছাঃ নাজমা বেগম ও সেলিনা খাতুন প্রমুখ।

চেয়ারম্যান বলেন, আমরা এবারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্বচ্ছল পরিবারের জন‍্য বরাদ্দ পেয়েছি ২৩৫০টি পরিবারের জন‍্য ১০ কেজি করে চাল। সর্বমোট ২৩ হাজার ৫ শত কেজি। দুইদিন সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই চাল বিতরণ করা হয়। বিতরণের আগে প্রতিটি ওয়ার্ড সদস‍্য ও সংরক্ষিত মহিলা সদস‍্যদের নিয়ে সমন্বয় মিটিং করে প্রতিটি ওয়ার্ডের প্রকৃত প্রাপ্তদের হাতে শ্লিপ পৌঁছানো হয়। গত ঈদুল ফিতরে শ্লিপের বাইরে আমি আমার নিজস্ব অর্থায়নে বাজার থেকে ৪০ বস্তা চাল ক্রয় করে আনুমানিক ৪শত মানুষের মাঝে বিতরণ করেছি। এবারেও শ্লিপ বিহীন অনেকেই এসেছে। আমি আশা করছি তাদেরকে খালি হাতে ফেরাবো না। আমি জনতার সেবক। যাতে করে আমি মানুষের সেবা দিতে পারি। আমার জন‍্য দোয়া করবেন। আপনাদের দোয়াই একমাত্র আমার জন‍্য পাথেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD