1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নওগাঁয় ৩ মহীয়সী নারী পেল জননী সাহসিকা সুফিয়া কামাল পদক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

নওগাঁয় ৩ মহীয়সী নারী পেল জননী সাহসিকা সুফিয়া কামাল পদক

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন মহীয়সী নারীকে ‘জননী সাহসিকা সুফিয়া কামাল পদক’ প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ এর আয়োজন করে।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত-সভাপতি, উত্তম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায়।

শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায়- পুতুল রানী ব্যানার্জী। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায়- মোছা: মর্জিনা বেগম ও সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায়- নাইস পারভীন কে ‘জননী সাহসিকা সুফিয়া কামাল পদক’ প্রদান করা হয়েছে।

এ সময় নারী জাগ্রত বক্তব্য রাখেন- কবি, সাহিত্যিক,গবেষক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আতাউল হক সিদ্দিকী। বিশিষ্ট সমাজসেবক এস এম শামসুল আলম। মানাপ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জনাব চন্দন কুমার দেব ও জনাব মোঃ বেলাল সরদার। সাহিত্যিক ও গবেষক এম এম রাসেল। সহকারী অধ্যাপক গুলশান আরা মুনি। বিশিষ্ট সাংস্কৃতিকজন জনাব সুবল চন্দ্র মন্ডল।

পদক প্রদান ও আলোচনাঅন্তে- সঙ্গীত নিকেতন নওগাঁর সংগীতানুষ্ঠান, নওগাঁ ত্রিতাল একাডেমির নৃত্যানুষ্ঠান ও মানাপ নওগাঁর নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া সর্বত্র উপস্থিত ছিলেন নওগাঁর সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মানাপ পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD