1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

রাজশাহী চারঘাটে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মাদক কারবারি আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

রাজশাহী চারঘাটে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মাদক কারবারি আটক।

_________রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ৫ মার্চ দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর চারঘাটের রাউথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আটক মাদক কারবারীর নাম হায়দার আলী (৩২)। তিনি নগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার বাবুল শেখের ছেলে। অভিযানে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।
উদ্ধার ফেন্সিডিলের বাজার মুল্য সাড়ে ১২ লাখ টাকা।

র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, র‌্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার রাওথা গ্রামস্থ নুরু বটতলা এলাকায় কতিপয় মাদক কারবারীরা ফেন্সিডিলের একটি বড় চালান বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হায়দারকে আটক করে র‌্যাব। এছাড়াও আরো দুজন সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃর কাছ থেকে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

আটক হায়দারকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD