1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩০ বার পঠিত

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার।

____________রাজশাহী ব্যুরো

মহানগরীতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে একজন প্রতারককে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। তার নাম মো. মেহেদী হাসান।

সোমবার (৪ মার্চ) বিকেলে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, মেহেদী হাসান এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে ২০১২ সালে চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। সোমবার বিকেলে তিনি পদ্মা আবাসিক এলাকায় ৬ নম্বর রোডে আরডি এইড ফার্মা অফিসে এনএসআই সদস্য পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। সে অফিস থেকে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে আটক করে।

ওসি আরও বলেন, তার কাছ থেকে এনএসআইয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD