1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে হতাশ : কুসিক মেয়র প্রার্থী কায়সার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে হতাশ : কুসিক মেয়র প্রার্থী কায়সার

সালমা আক্তার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। শনিবার (২ মার্চ) কুমিল্লা নগরীর ২ ও ৪ নম্বর ওয়ার্ডের ফৌজদারি, আদালত মোড়, মগবাড়ি চৌমুহনী, কাপ্তান বাজার ও পাক্কার মাথাসহ আশপাশের এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের হতাশা প্রকাশ করেন। এসময় এই প্রার্থী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিভাবে? এক প্রার্থীর পক্ষে তার বাবা পার্লামেন্ট মেম্বার প্রচারণা চালিয়েই যাচ্ছেন। নির্বাচন কমিশনার আসলেন বলেও গেলেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। আমি আগেও বলেছি এসব কথায় আশ্বস্ত কিন্তু বিশ্বাসের সময় এখনও আসেনি। তিনি (এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার) গতকালও মিটিং করে মানুষের কাছে ভোট চেয়েছেন। আজও করবেন বলে জেনেছি। সংবর্ধনার নামে প্রচারণা করেই যাচ্ছেন। এভাবে চলতে থাকলে নির্বাচন কমিশন যেই সততা দেখাচ্ছেন প্রকৃতপক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড দূরের কথা উল্টো জনগণ থেকে আরও দূরে চলে যাবেন। আর মানুষের আস্থা ফেরানোর কোন উপায় থাকবে না। এসময় অন্য প্রার্থীদের অভিভাবক একজন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ঘোড়ার পক্ষে মাঠে নেমে পড়েছে। অনেক বিএনপি নেতা গত নির্বাচনে মাঠে নামেনি। কিন্তু এখন আছে। অনেকে ঘড়ির প্রার্থীর নির্যাতনের শিকার হয়ে ঘোড়ায় উঠেছেন। তাদের সঙ্গে কুমিল্লার সাধারণ মানুষ যুক্ত হয়েছেন।সাবেক মেয়র কুমিল্লার মানুষকে দুইমাসের বিএনপি হয়ে আগে ধোকা দিয়েছে। এখন আর এই সুযোগ নেই। মানুষ বুঝে গেছে কি হচ্ছে। তিনি নিরাপদ সম্প্রীতির বাসযোগ্য কুমিল্লা নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা চান। এই প্রার্থী সন্ধ্যা সাড়ে ৬টায় ২৫ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া মজুমদার বাড়ি উঠান বৈঠক করেন। এসময় তার উঠান বৈঠকে স্থানীয় ও মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD