1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী টেলিভিশন জার্নাালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ’র নবনির্বাচিত সদস্যবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

রাজশাহী টেলিভিশন জার্নাালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ’র নবনির্বাচিত সদস্যবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

মোস্তাফিজুর রহমান,রাজশাহী ব্যুরো

রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)’র দ্বি-বার্ষিকী নির্বাচনে মেহেদি হাসান শ্যামল সভাপতি ও গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আজ শনিবার সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়।

এ নির্বাচনে অংশগ্রহণ করেন, সভাপতি পদে ৩ জন, সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, নির্বাহী সদস্য পদে ৩ জন। নির্বাচনে বিজয়ী হয়েছেন ২৮ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন মেহেদী হাসান শ্যামল। এছাড়া ২৭ ভোট পেয়ে সহ-সভাপতি বিজয়ী হয়েছেন আমির ফয়সাল, ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন গোলাম রাব্বানী, ২০ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রায়হানুল ইসলাম এবং ৩৩ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহান ও ২৩ ভোট পেয়েছেন শাহীন আলম।

আজ নগরীর বরেন্দ কলেজে অনুষ্ঠিত এ নির্বাচনে ৭টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হলেন,সভাপতি পদে একুশে টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব এবং মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল। সহ-সভাপতি পদে আর টিভির স্টাফ রিপোর্টার আমির ফয়সাল ও সময় টিভির ভিডিওগ্রাফার হাবিবুর রহমান পাপ্পু।

সাধারণ সম্পাদক পদে মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু, মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মোঃ মুস্তাফিজুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিটিভির ক্যামেরাম্যান শাহরিয়ার শেখ সুমন, চ্যানেল ২৪ এর স্টাফ করেসপনডেন্ট আবরার শাঈর এবং এখন টিভির ভিডিওজার্নালিস্ট মোঃ রায়হানুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে মাছরাঙ্গা টিভির ভিডিওগ্রাফার মাহফুজুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত রয়েছেন।

নির্বাহী সদস্য পদে দীপ্ত টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন মোস্তাফিজুর রহমান সোহান ও সময় টিভির রিপোর্টার শাহীন আলম রয়েছেন। নির্বাচিত এ নয়া নেতৃবৃন্দকে দৈনিক নয়া কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD