1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ীর বই মেলা ও সাংস্কৃতিক উৎসবে রেলপথ মন্ত্রী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রাজবাড়ীর বই মেলা ও সাংস্কৃতিক উৎসবে রেলপথ মন্ত্রী

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

২৩ শে ফ্রেরুয়ারি শুক্রবার লোকে লোকারণ্য বই মেলা।
রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে চলছে তিন দিন ব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক উৎসব। আজ শুক্রবার ছিলো এ উৎসবের দ্বিতীয় দিন। এ দিন সন্ধ্যায় উৎসবে যোগদের রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোঃ জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ী রেলের শহর, এই রাজবাড়ীতে ১০৫ একর জমি নিয়ে রেলের একটা কারখানা করবেন।
দীর্ঘ দিন পর তিনি শুক্রবার সকাল ১০.৪৫ মিনিটে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রাজবাড়ী রেল স্টেশন আসেন। রাজবাড়ী রেলষ্টেশনের দুরাবস্থা দেখে তিনি কষ্ট পেয়েছেন। এ ষ্টেশনটি তিনি উন্নত করার উদ্যোগ নেবেন। পাশাপাশি আজাদী ময়দানের রেলওয়ে হলটিকেও আধুনিকায়ন করার পদক্ষেপ নেবেন।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত রাজবাড়ী পুলিশ সুপার মুকিত সরকার, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু প্রমুখ।
সে সময় মেলায় আগত কবিরা প্রধান অতিথিকে নিজ নিজ লেখা বই উপহার দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। আজ শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD