1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে সার্জেন্ট মোটরসাইকেল ধরতে গিয়ে ০১ শিশু নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে সার্জেন্ট মোটরসাইকেল ধরতে গিয়ে ০১ শিশু নিহত

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মোঃ কাউসার আলীর ছেলে মোঃ রাফি (০৯)।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার আনুমানিক বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবতলা এলাকায় পুলিশ সার্জেন্ট মো. মতিউর রহমান চেকপোস্ট বসিয়ে মোটরবাইকের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় একটি মোটরসাইকেল কে জোরপূর্বক থামাতে গেলে পিছন দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে অটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় অটোরিক্সায় মায়ের সাথে থাকা শিশু রাফি রাস্তায় ছিটকে পড়লে বিধ্বস্ত অবস্থায় মুখমন্ডল থেতলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই সে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড়ে প্রায় প্রতিদিনই পুলিশের সার্জেন্ট কর্তৃক জোড়পূর্বক মটরসাইকেল ধরা নিয়ে ইতিপূর্বেও বেশ কয়েকটি দূর্ঘটনার ঘটনা ঘটে।

এই দিকে শিশু রাফির মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে । পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

ঘটনাস্থলে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, সার্জেন্ট মতিউর এর বিরুদ্ধে তদন্ত শেষে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন)টিআই (প্রশাসন) চাঁপাইনবাবগঞ্জ মোঃ হামেদ আলী বলেন ছুটিতে আছি ঘটনাটি আমি শুনেছি খুবই দুঃখজনক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD