1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পঠিত

 

সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি

বিশেষ প্রতিনিধি

——————

আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ২০/০২/২০২৪ রাত বারোটা এক মিনিটে সিরাজগঞ্জ শহরে অবস্থিত স্মৃতিসৌধে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মহোদয় সর্বপ্রথম ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এরপরে আস্তে আস্তে বিভিন্ন পেশা শ্রেণী ও সংগঠনের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। বাংলাদেশ প্রেস ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: সোহেল রানা, বাংলাদেশ প্রেস ক্লাব কামারখন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া কণ্ঠ পত্রিকার কামারখন্দ উপজেলা প্রতিনিধি মো: মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব কামারখন্দ উপজেলা শাখার সদস্য সচিব ও দৈনিক জয় সাগর পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মমিন মল্লিক, বাংলাদেশ প্রেস ক্লাব কামারখন্দ উপজেলা শাখার সদস্য সাংবাদিক মাসুদ, বাংলাদেশ প্রেস ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সাংবাদিক শাহ আলম সহ বাংলাদেশ প্রেস ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD