1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

রুয়েটকে দেশের প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পঠিত

রুয়েটকে দেশের প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে

মাসউদ রহমান সৌরভ ঃ রুয়েট প্রতিনিধি

রুয়েটকে দেশের প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবধরণের সহায়তা দেয়া হবে। আজ শনিবার ১৭ ফেব্রুয়ারি সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হল রুমে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রনয়ন, বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ বিষয়ক অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের এই কথা বলেন।

এপিএ টিম এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করা ছাড়াও ল্যাবরেটরী গুলোকে আধুনিকায়ন করা হবে, যাতে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এখানকার শিক্ষার্থীরা অবদান রাখতে সক্ষম হয়।

প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে উদ্বোধনী সেশন এবং দ্বিতীয় পর্যায়ে কারিগরী সেশন অনুষ্ঠিত হয়। কারিগরী সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক এবং এপিএ টিমের ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক।

দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউট পরিচালক,বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির কো-অর্ডিনেটর, ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট , অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD