1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

বগুড়া র‍্যাব ১২ ও গাজীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

বগুড়া র‍্যাব ১২ ও গাজীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম: বগুড়ার র‍্যাপ ১২ ও গাজীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ।

অভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মোঃ আঃ রশিদ (৫৫)। চাপাইনবয়াবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গুচ্ছগ্রামেরমোঃবদিউজ্জামানের ছেলে।

আজ বুধবার সংবাদ সম্মেলনে বগুড়া র‍্যাব-১২, সিপিএসসি কোম্পানী কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে ভিকটিম তার স্বামী আঃ রশিদসহ ঢাকা থেকে সান্তাহারে ভাড়া বাসায় আসার পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া-বিবাদ হয়।

পরবর্তী গত ৯ ফেব্রুয়ারী বিকেল ৫টায় সান্তাহার চা বাগানে জনৈক মোঃ আইয়ুব আলীর মনোয়ারা ভিলা ভাড়া বাসায় আঃ রশিদ ধারালো বটি দিয়ে ভিকটিম রাজিয়াসুলতানার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

স্ত্রী হত্যার প্রধান আসামী আঃরশিদ ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় রেফার করেন।

পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সজীমেক) হাসপাতালে ভিকটিমকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ই ফেব্রুয়ারি ২০২৪ সকাল আনুমান পৌনে ৮টায় ভিকটি মৃত্যুবরণ করে।

ভিকটিমের মা আদম দিঘী থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে আদমদিঘী থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যাহার নং-১৮৬০, পেনাল কোড, ধারা ৩০২। এ ঘটনা বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্যকর সৃষ্টি করে এবং বিভিন্ন মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে।

আসামীকে দ্রুত গ্রেফতার করতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোয়েন্দা তৎপরতা শুরু করে।
স্ত্রী হত্যার প্রধান আসামী আঃ রশিদ কে গ্রেতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদিঘী থানায় সোপর্দ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD