1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

বগুড়া জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা “আনন্দধারা ২০২৪” অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭০ বার পঠিত

বগুড়া জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা “আনন্দধারা ২০২৪” অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি : বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে “আনন্দধারা ২০২৪” নামক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া জেলা পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্য অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছেন। মূলত তাদের এই পরিশ্রমকে স্বীকৃতি জানানো, জেলা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এক দিনব্যাপী আনন্দ উপহার প্রদানের জন্য পুলিশ সুপার মহোদয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।

জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সম্মানিত ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রাভিনেত্রী অপু বিশ্বাস, চিত্রাভিনেতা নিরব, সংগীতশিল্পী ইমরান, কর্নিয়া, রম্যশিল্পী আবু হেনা রনি’সহ দেশ বরেণ্য গুণী শিল্পীদের বিভিন্ন ধরণের দল নৃত্য, গান, সুন্দর ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন।

নান্দনিক সাজসজ্জা, রুচিসম্মত নৈশ আপ্যায়ন সর্বোপরি প্রাণবন্ত আতশবাজি “আনন্দধারা ২০২৪” অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় জনাব সুনন্দা রায়, বিপিএম, সভানেত্রী, পুনাক, বগুড়া ও অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, বগুড়া, বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব একেএম মোজাম্মেল হক চৌধুরী, অধিনায়ক, রাডার ইউনিট বগুড়া, জেলা পুলিশ, প্রশাসন, এনজিওকর্মী, সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD