1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে এমপি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পঠিত

হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে এমপি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

________রাজশাহী ব্যুরো

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর আনোয়ার খান মডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি হৃদরোগের সমস্যা নিয়ে এ হাসপাতালে ভর্তি হন।
শুক্রবার রাত ৮ টায় তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন রাসিক মেয়র।

জানা গেছে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) রাতে ন্যাম ভবনে হঠাৎ অসুস্থ্য বোধ করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারিরীক পরীক্ষার পর তার হার্টের সমস্যা ধরা পরে। এর পর তাকে হাসপাতালে ভর্তি করে সিসিইউতে নেওয়া হয়। তবে শুক্রবার তার শারীরিক অবস্থার উন্নতি হলে ক্যাবিনে স্থানান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD