1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

রাবি কর্মচারীদের পোশাক পরিধানের বিষয়ে সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

রাবি কর্মচারীদের পোশাক পরিধানের বিষয়ে সভা অনুষ্ঠিত

মাসউদ রহমান সৌরভ ঃরুয়েট প্রতিনিধি

 

৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের বিষয়ে দুপুরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহিত হয় যে, (১) আগামী সপ্তাহ থেকে পোশাক ভাতা প্রাপ্ত কর্মচারীগণ সকলেই নির্ধারিত পোশাক পরে কর্মদিবসে অফিসে আসবেন; (২) রেজিস্ট্রার দপ্তর থেকে সকল দপ্তর ও শাখা প্রধানকে পত্র দ্বারা সংশ্লিষ্ট কর্মচারীগণকে পোশাক পরিধান করার বাধ্যবাধকতার বিষয়ে অবহিত করা হবে। প্রশাসন ভবনসমূহের দপ্তর ও শাখাগুলো থেকে এই কার্যক্রম শুরু হবে; (৩) সহায়ক, সাধারণ ও পরিবহণ টেকনিক্যাল কর্মচারী সমিতিগুলো তাদের নিজ নিজ সদস্যদের দাপ্তরিক পোশাক পরিধান করার বাধ্যবাধকতার বিষয়ে অবহিত ও উৎসাহিত করবেন।

বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।
সভায় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, সহায়ক, সাধারণ ও পরিবহণ (টেকনিক্যাল) কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD