1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ায় অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

বগুড়ায় অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিশেষ প্রতিনিধ আব্দুল হালিম: বগুড়ায় গত শনিবার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী থেকে একাধিক বালু-মহল অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাল ফ্লাগ গাড়িয়ে মালামাল জব্দ করে।
এতে পৌর দারুণা এলাকার মৃত ছবি’র ছেলে সারিয়াকান্দি উপজেলা আশিক আহমেদ আশিক কোন সরকারি ইজারাদার না হওয়া সত্বেও কুতুবপুর বালুর পয়েন্টে প্রায় ১ কোটি ঘনফুট বালু অবৈধ ভাবে উত্তোলন করে প্রভাবশালী মহলের প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন যাবত ক্রয়-বিক্রয় করে আসতেছি মর্মে তার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে মোবাইল কোর্টের মাধ্যমে লাল ফ্লাগ গাড়িয়ে মালামাল জব্দ করে নিকটস্থ ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে আসেন।
অপরদিকে সারিয়াকান্দি উপজেলার বাংলাদেশ সরকার অনুমোদিত বালু মহল ইজারাদার মেসার্স ফাবিহা ট্রেডার্স প্রোঃ মোঃ ইফাজ সারিয়াকান্দি রহেদহ বালু মহল ৬৮ লাখ ঘনফুট ইজারা নেয়। কিন্তু সে সরকারি নিয়ম নীতি না মেনে মনগড়া মত প্রায় ১কোটি (ঘনফুট) উপরে মালামাল মজুদ করে ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে মোবাইল কোর্টের মাধ্যমে লাল ফ্লাগ গাড়িয়ে মালামাল জব্দ করে নিকটস্থ ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে আসেন।
অন্যদিকে একাধিক ভুক্তভোগী সূত্রে জানা যায়,মেসার্স ফাবিহা ট্রেডার্স প্রোঃ মোঃ ইফাজ সারিয়াকান্দি রহেদহ বালু মহল ৬৮ লাখ ঘনফুট ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল, তবে সরকারি নিয়ম-নীতির চেয়ে অধিক মালামাল থাকায় ভ্রাম্যমান আদালত তা জব্দ করে নিকটস্থ ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দিয়ে যান।
এদিকে রাসেল এন্টারপ্রাইজ প্রোঃ রাশেদুজ্জামান রাসেল জানায়, সে ইতিপূর্ব হতেই সরকারি ভাবে টেন্ডারের মাধ্যমে বালু মহল ইজারা নিয়ে সরকারি নিয়ম-নীতি মেনে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে তাকে অফিস কার্য দিবসে উক্ত সরকারি কাগজপত্র অফিসে দাখিল করতে বলেছেন। এদিকে অবৈধ বালু মহল পরিচালনাকারী পৌর দারুণা এলাকার মৃত ছবি’র ছেলে সারিয়াকান্দি উপজেলা আশিক আহমেদ আশিকের মুঠোফোনে বারবার ফোন করেও যোগাযোগ পাওয়া যায়নি।
এবিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন,তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করে নিকটস্থ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মাই রাখা হয়েছে এবং পরবর্তীতে আইনগত বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD