1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিজ্য মেলায় ডিকেএমসি হাসপাতালের সেবায় সন্তুষ্ট মেলায় আগত দর্শনার্থীরা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পঠিত

বানিজ্য মেলায় ডিকেএমসি হাসপাতালের সেবায় সন্তুষ্ট মেলায় আগত দর্শনার্থীরা

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

এবারের বানিজ্য মেলাকে সাফল্যমন্ডিত করতে এবং ২০২৩ সালের তুলনায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে সেচ্চায় সেবা দানকারী প্রতিষ্ঠানের সংখ্যাও। সেদিক থেকে পিছিয়ে নেই স্থানীয় কিছু হাসপাতাল ও সেচ্ছাসেবী সংগঠন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান ডিকেএমসি হাসপাতালের দক্ষ একদল স্বেচ্ছাসেবী কর্মী বাহিনী। ডিকেএমসি হালপাতাল লিঃ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা এম এ কাসেম সাহেবের তত্তাবধানে সার্বক্ষনিক রোগীদের সেবা দেয়াসহ বিনা মূল্যে তাদের ঔষধ বিতরণ, প্রাথমিক চিকিৎসা, ব্লাড প্রেসার মাপা, ডায়াবেটিস পরিক্ষাসহ মেলায় আগত যে কোন লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষনিক সেবা দানের উদ্যেশ্যেই তাদের এই আয়োজন।

ডিকেএমসি হাসপাতালের ব্যাপারে কথা হয় হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সাথে তিনি বলেন, আমরা ডিকেএমসি হাসপাতালের মাধ্যমে রূপগঞ্জে বিভিন্ন সময় ক্যাম্পেন করে বেশ সুনাম অর্জন করেছি। তাই এবার বানিজ্য মেলায় মানুষের সেবা দিয়ে জাতীয় পর্যায়ে সেবার মান বাড়াতেও হাসপাতালকে পরিচিতি করতেই আমাদের এই আয়োজন।
মেলায় ঘুরতে আসা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার মাস্টার জানান, আমি মেলায় ঘুরার এক পর্যায়ে অসুস্থ অনুভব করি, তৎক্ষণাৎ ডিকেএমসি হাসপাতালের ক্যাম্পে যাই তাদের মেডিকেল টিম আমাকে ডায়াবেটিস পরিক্ষা করে দেখে
আমার সুগারের পরিমান বেড়ে গেছে। এতে আমি আতঙ্কিত হলে ডিকেএমসি হাসপাতালের একদল সেবাদান কারীরা আমাকে শান্তনা দিয়ে ঔষধ সেবন করিয়ে আমাকে ২০ মিনিট বিশ্রামে রেখে আমার শারিরিক অবস্থার উন্নতি হলে আমি বাসায় চলে যাই।

এসময় ডিকেএমসি হাসপাতালের একাউন্টেন্ট শামসুল আলম কে ভালো সেবা নিশ্চিত করতে ক্যাম্পে উপস্থিত দেখা যায়।

এ ব্যাপারে ইপিবির সচিব ও বানিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন নিয়ে মোট ৩৫১ টি স্টল বরাদ্ধ দেয়া হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি সেচ্ছাসেবী ও সেবা ধর্মী সংগঠনও আছে। তাদের মধ্যে ডিকেএমসি, মেনেজমেন্ট নেট এন্ড বাংলাদেশ থেলাসেমিয়া সমিতি হাসপাতাল ও বিআরবি হাসপাতাল অন্যতম ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD