1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জননেতা আতাউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর সমাবেশে বক্তারা “রাজনীতিকে দূষণ মুক্ত করতে হবে”। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পঠিত

জননেতা আতাউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর সমাবেশে বক্তারা “রাজনীতিকে দূষণ মুক্ত করতে হবে”।

মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো

“রাজনীতিকে দূষণ মুক্ত করতে জননেতা আতাউর রহমানের আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে রাজনীতি পরিবর্তনের আন্দোলনে নামতে হবে। রাজনীতির মাঠে এমন ক্ষণজন্মা পুরুষ খুব কম জন্ম নেয়। মহামানবদের জীবনদর্শন, ত্যাগ প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। তরুণ প্রজন্মকে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়।”
গতকাল বিকেলে রাজশাহী প্রেসক্লাব চত্বরে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর জননেতা আতাউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে মোবাইলফোনে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিশবিদ্যালয়ের উপাচার্য ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি লেখক প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রমাণিক।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় আলোচনা রাখেন- সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, ভাষাসৈনিক এ্যাডভোকেট মহসীন প্রামাণিকের ছোটভাই বাসেত হোমেন প্রামাণিক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বাংলাদেশ হিন্দু পরিষদ বিভাগীয় সাধারণ সম্পাদক মিঠু কুমার সাহা, স্মৃতি পরিষদ সদস্য সচিবুল হক বিন্দু।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের কার্যানির্বাহী সদস্য মোঃ আল-আমিন,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া আহ্বায়ক সাগর নোমানী,হিউম্যান রাইটস্ জানালিষ্ট ইউনিয়ন (এইচআরজেইউ) যুগ্ম সাধারণ সম্পাদক-১ সাজেদুল হক টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক-১ সামিউল ইসলাম সামু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩০নং ওয়ার্ড আহবায়ক শ্রী তিশুল কুমার, প্রচার সম্পাদক মিজানুর রহমান,সদস্য রাতুল সরকার,রাকিবুল হাসান শুভ,শ্রী রাম কুমার, আরিফ,মোজাম্মেল হক বাবু প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD