1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

জামায়াতকে দিয়ে নির্বাচন ভন্ডুল করতে চাই বি এন পি : হাসান মাহমুদ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৬৬ বার পঠিত

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন কে বাধাগ্রস্ত করতে বিএনপি আবার জামাতকে দিয়ে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের বার্তা দিচ্ছে। কিন্তু সেটি তাদেরকে আমরা করতে দিতে পারি না, এমনকি করতে দেওয়া হবে না।’
রোববার (১১ জুন) বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. হাসান মাহমুদ এ কথা বলেন ।
এসময় তিনি বলেন, ‘শনিবার জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশ করে আগামী নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। বিএনপির নির্দেশেই যে তারা এই ঘোষনা দিয়েছে এটা পরিষ্কার। এর অর্থ, তারা আবার অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য শুরু করবে, সেই ইঙ্গিত পাওয়া যায় তাদের এই ঘোষনার মধ্য দিয়ে। বিএনপি-জামাত দেশে আবার বিশৃঙ্খলা করে বিশেষ একটি পরিস্থিতি তৈরি করতে চায় এবং সেটা করে ঘোলা পানিতে মাছ শিকার কর‍তে চায়’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তারা জানে এই নির্বাচনে তাদের সম্ভাবনা নাই। সেটি জেনেই তারা নির্বাচন ভন্ডুল করার প্রস্তুতি নিচ্ছে, অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সেটি তাদেরকে করতে দেওয়া হবে না।’
হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী এবং সভাপতির দেওয়া যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বপালনরত হিসেবে আমি বলতে চাই- যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেবে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ তাদের মাথা খারাপ হয়ে গেছে।’
জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপির ইন্ধন ইঙ্গিত করে তিনি বলেন, ‘দশ বছর পরে সমাবেশ করে যারা এতো আস্ফালন করেছে, তারাই বায়তুল মুকাররমে পবিত্র কোরআন শরিফে আগুন দিয়েছে, এরাই বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লিকে আগুনে জ্বালিয়ে দিয়েছে, এরাই সমগ্র বাংলাদেশে সাড়ে তিন হাজার মানুষকে পুড়িয়েছে, পাঁচশ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, স্কুল ফেরত বালকের ওপর হামলা চালিয়েছে, বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। সুতরাং এদেরকে আবার মাঠ দখল করতে দেওয়া হবে না। এজন্য আওয়ামী লীগের ঐক্য সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
একইসাথে তথ্যমন্ত্রী বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগকে হারানোর শক্তি এ দেশে কারো নাই। আমরা ঐক্যবদ্ধ থাকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনেও ধস নামানো বিজয় অর্জন করবো এবং বঙ্গবন্ধুকন্যা পঞ্চমবারের মতো এবং পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। এসময় তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।
উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় জামায়াতে ইসলামীর ছোট ছোট ঘাঁটি আছে, বিএনপিও ঘাপটি মেরে বসে আছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের বাড়িও উত্তরবঙ্গেই ঠাকুরগাঁওয়ে। তিনি আজ যেভাবে আস্ফালন করছেন, যে ভাষায় কথা বলে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের আভাস দিচ্ছেন, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না, আমরা দিতে পারি না।’
নীলফামারীতে দলের এই বর্ধিত সভায় জেলা পর্যায়ে দলের সংহতি বৃদ্ধির ওপর গভীর গুরুত্ব আরোপ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জেলায় নিয়মিতভাবে বর্ধিত সভা, সময়ে সময়ে সাধারণ সভা এবং ওয়ার্কিং কমিটির সভা আয়োজন করা জরুরি। এতে সংগঠনের বন্ধন আরো সুদৃঢ় হয়, সংগঠন আরো শক্তিশালী হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হকের সঞ্চালনায় সভাটি উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধান বক্তা এবং দলের কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাড. সফুরা বেগম রুমি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD