1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

রেলের জমি অধিগ্রহণের ব্যাপারে কোন বাধা নেই। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পঠিত

রেলের জমি অধিগ্রহণের ব্যাপারে কোন বাধা নেই।

স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।

ভৈরব সেতুর পর্যালোচনা সভায় মাননীয় উপদেষ্টা ড. মশিউর রহমান।

মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, ভৈরব সেতু নির্মাণে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে যে কাজ গুলো করা দরকার, সে কাজগুলো হয়েছে। ব্যক্তি মালিকানাধীন জমি হস্তান্তর প্রক্রিয়ায় একটু দেরি হয়েছে। সেতুর দিঘলিয়া অংশে জমি অধিগ্রণ এবং অধিগ্রহণকৃত জমির উপর থেকে স্থাপনা সরানো হয়েছে। সেতুর খুলনাংশের ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। জমি উপর যে স্থাপনা আছে সেগুলোর হিসাবে একটু সময় নেয়, কারণ এগুলোর কোন নির্দিষ্ট বাজার মূল্য বিদ্যমান নেই।
তিনি বলেন, সরকার খুব যত্নের সাথে কাজটা করছে যাতে নাগরিকের উপর চাপ না পড়ে। জমি অধিগ্রহণ যদি না হয় তাহলে ব্রিজ সম্পন্ন হবে না।

তিনি আরও বলেন, এইটা কিন্তু আর ১০ টা ব্রিজের মতো নয়। ব্রিজের ডিজাইন টা অনেক সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। বেশি মানুষকে যেন জায়গা থেকে সরাতে না হয়, ডিজাইন সেইভাবে করা হয়েছে।

রেলিগেট থেকে দৌলতপুর মুহসিন মোড় পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের জমি অধিগ্রহণের ব্যাপারে তিনি বলেন, রেলওয়ে মিটিং করে একটা সিদ্ধান্ত দিয়েছে তাতে জমিটা পাওয়া যাবে।
বুধবার (১০ জানুয়ারি ২০২৪) খুলনা সড়ক ভবনে ভৈরব সেতুর বাস্তবায়নকারী সংস্থা খুলনা সড়ক ও জনপদ বিভাগ (সওজ), সেতুর নির্মানাধীন প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লি. এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের পাকশী ডিভিশনের ডিভিশনাল স্টেট অফিসারের সাথে ভৈরব সেতুর অগ্রগতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

বেলা সাড়ে ১১ টায় সড়ক ভবনের সম্মেলন কক্ষে ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ)’র খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ, কে শামছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, খুলনা সওজ ‘র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, খুলনা গণপূর্ত বিভাগ-১ ‘র নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ে, পাকশী ডিভিশন, পশ্চিম অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল স্টেট অফিসার মোঃ নুরুজ্জামান, সওজ ‘র খুলনা ফেরি সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ মমিনুল ইসলাম, ফেরি বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ, ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার (ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড, (করিম গ্রুপ) ‘র প্রকৌশলী এম নাজমুল, মো. ওসমান গনি কোয়ালিটি সার্ভে ইঞ্জিনিয়ার প্রকৌশলী সামিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, সওজ ‘র উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শেখ মইনুল ইসলাম জুয়েল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD