1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় নৌকার নির্বাচনি প্রচারণায় উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পঠিত

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় নৌকার নির্বাচনি প্রচারণায় উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

সলঙ্গা উপজেলা প্রতিনিধি মো: শামসুল আলম –
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নৌকার পক্ষে প্রচার প্রচারণা করছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির মনোনয়ন পাওয়ার পরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নৌকার ভোট বৃদ্ধি এবং কেন্দ্রে ভোটার উপস্থিত করার লক্ষ্যে। উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষে থেকে শাহ জুবায়ের শুভ্র, মাসুদ রানা বাবু ও মীর নিপুন এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফী সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি উল্লাপাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক মাহবুব সরোয়ার বকুল যুগ্ন আহবায়ক পৌর মেয়র এসএম নজরুল ইসলাম ও মো: হেদায়েত আহমেদ এলান, শফিউল আজম হেভেন সহ সিনিয়র নেতৃবৃন্দের গলায় নৌকা নির্বাচনী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড স্টিকারযুক্ত রুমাল পোড়ানো হয়। এ সময় শাহ জুবায়ের শুভ্র বলেন নৌকার মাঝি একজন মুক্তিযোদ্ধা পাওয়ায় আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে খুবই আনন্দিত এবং গর্বিত। নির্বাচনে আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি সাহেবকে বিজয়ের মালা না পড়ানো পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং সাধারণ ভোটারদের কাছে ভোট বৃদ্ধির লক্ষ্যে ভোট প্রার্থনা করব। বিপুল ভোটে বিজয় করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তিযোদ্ধাদের আসন উপহার দেবো বলে প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD