1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি। মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত। মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার..

এই মুহূর্তে সংলাপ নিয়ে ভাবনা নেই তবে আশার প্রদীপ নেভেনি : কাদের – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

নয়া কণ্ঠ ডেস্ক

ওবায়দুল কাদের বলেন, ‘আশার প্রদীপ কোনোদিনও নেভে না। কিন্তু আজকে আপনারা আমাদের বলতেছেন সরকারি দলকে সংলাপের কথা। আপাতত আমরা এ বিষয় নিয়ে ভাবছি না। গতকাল বলেছি, এই মুহূর্তে সংলাপ নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলা যাবে। এই মুহূর্তে না।


তিনি বলেন, তারা (বিএনপি) বারবার একই কথা বলে। বিগত নির্বাচনেও তারা পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসেনি। নির্বাচন এর বাইরে তাদের আগুন সন্ত্রাস তৎপরতা ও নির্বাচনে বাধা দেবার ইচ্ছা থাকতে পারে। তবে তারা আওয়ামী লীগের জন্য নিষেধাজ্ঞা আনতে গিয়ে এখন নিজেরাই ভিসা নীতির ফাঁদে পড়েছে। তাদের মুখ শুকিয়ে গেছে। মুখে যদিও বলছে না।
তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ- বিএনপির এই তিন দাবির প্রেক্ষিতে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিএনপি বলছে, এই তিনটি না হলে তারা নির্বাচনে আসবে না। আমরা বলছি – এই তিনটি বিষয় কোন কারণে? সরকার কেন পদত্যাগ করবে? কোন কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? সংসদের সদস্যরা কী তাকে চান না? পার্লামেন্টে যদি তিনি মেজরিটি হারান তাহলে তিনি পদত্যাগ করতে পারেন। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।
তারা বারবার একই কথা বলছে যে,আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে। বিষয়টি উচ্চ আদালত বাদ দিয়েছেন, আওয়ামী লীগ নয়। ততত্ত্বাবধায়ক সরকার মারা গেছে, সেই ডেড ইস্যুকে নতুন করে জীবিত করব কেন? এটা তো আমাদের কোনো প্রয়োজন নেই। পৃথিবীর অন্যান্য দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে কেন হবেনা? আমাদের সংবিধান আছে। কোন কারণে তত্ত্বাবধায়ক সরকার আসবে? কিসের জন্য আসবে?

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD