1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফরে তারেক রহমান

নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে নির্বাচনী নীতিমালা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পঠিত

নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে নির্বাচনী নীতিমালা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যমকর্মীগনের জন্য নীতিমালা (সংশোধিত) সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার এই অবহিতকরণ সভার আয়োজন করে।জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ এর সভাপতিত্বে অবহিত করণ সভায় নির্বাচন চলাকালে সাংবাদিকদের করনীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা,
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশিক নূর, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সালসহ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ। অবহিতকরণ সভায় জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের প্রতি দেশ বিদেশের জনগনের ব্যাপক আগ্রহ রয়েছে। একটি অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তিনি সাংবাদিকসহ সকলস্তরের জনগনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD