1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শামীম ওসমানের – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শামীম ওসমানের


নারায়ণগঞ্জের কোনো শিল্প কারখানায় কেউ কোন ধরনের ঝুট সন্ত্রাস বা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা সংসদ সদস্য শামীম ওসমান।

বুধবার (৭ জুন) বিকেলে ফতুল্লার বিসিক শিল্প নগরীতে নবনির্মিত একটি সড়কের উদ্বোধন শেষে শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান জানান, নিজের ব্যক্তিগত কারন বা প্রয়োজনে তিনি কখনো কোনো সময় কোন শিল্প মালিককে ফোন দেন না। তাই তার অথবা তার পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে অথবা তার দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তাঁদেরকে কোন ধরনের কোন প্রশ্রয় না দিতে শিল্প মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি। যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমি শামীম ওসমান নিজেই সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বলে সকল শিল্প মালিকদের আশ্বস্ত করেন। শিল্প মালিকদের সকল সমস্যা সমাধানের জন্য ঈদুল আজহার পরে স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রীকে এনে তাদের সাথে আলোচনায় বসবেন বলে জানান তিনি। এতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বিসিকের সব ধরণের সার্ভিস চার্জ ও কর দেয়া বন্ধ করে দেয়ার ঘোষণাও দেন তিনি। এছাড়া মাদক ও কিশোর গ্যাং নির্মূলে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানান শামীম ওসমান।
বিসিক এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে শিল্প মালিকদের উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘আপনারা ঈদের পর যে কোন একটি দিন ঠিক করেন। সেই অনুষ্ঠানে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে নিয়ে আসবো। আইনশৃঙ্খলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো এবং বিসিকের সমস্যার বিষয়গুলো শিল্পমন্ত্রীকে বলবো।’
তিনি আরও বলেন, ‘বিসিক থেকে আমরা হাজার হাজার কোটি টাকা সরকারের কোষাগারে দিবো কিন্তু আমাদের সমস্যার সমাধান করবে না, সেটা হতে পারেনা। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে আধুনিক মানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ড্রেন-কালভার্ট সব হবে। কিন্তু মানুষ সবচেয়ে বেশী চায় শান্তিতে থাকতে। ব্যবসায়ী কিংবা এক টুকরো জমির মালিক যে-ই হোন না কেন সবাই শান্তিতে বসবাস করতে চায়।’
সন্ত্রাসী মাস্তানদের হুঁশিয়ার করে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসী-চাঁদাবাজ মাস্তানের স্থান নেই।যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। তিনি নিষিদ্ধ পল্লীর উদাহরণ টেনে এনে বলেন যে,আমরা যদি নারায়ণগঞ্জের নিষিদ্ধ পল্লী বন্ধ করতে পারি তাহলে সবাই মিলে কাজ করলে কেন ড্রাগস বন্ধ হবে না?
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে,আমরা যদি দলমত নির্বিশেষে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়ি তাহলে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ এ কোন প্রকারের মাদক সন্ত্রাস থাকবে না।তিনি সকল কে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD