1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান বিজয় দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান বিজয় দিবস পালিত

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদমুক্ত, সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, সায়িত্বশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও স্মৃতিসৌধে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে পুলিশ, আনসার বিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু কিশোরদের অংশগ্রহনে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাদ জোহর সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। বেলা ২টায় হাসপাতাল, জেলখানা,
এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। বিকাল ৩টায় নেত্রকোণা কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মহিলাদের অংশ গ্রহনে আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে মোক্তারপাড়া মাঠে প্রবীনদের হাটা প্রতিযোগিতা, বিকাল ৪টায় মোক্তারপাড়া মাঠে মুক্তিযোদ্ধা একাদশ বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা, কিড্ডি কিংডম পার্কে বিনা টিকিটে শিশুদের বিনোদন, সন্ধ্যা ৬টায় পাবলিক হলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD