1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিমুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি রাজধানী আদাবরে ভোর সকাল থেকে বিএনপির অবস্থান কর্মসূচি সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড আক্কেলপুরে নিজ বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা গ্রেপ্তার

নেত্রকোণায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

নেত্রকোণায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন আর বিজ্ঞান মনস্ক বুদ্ধিভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে নির্মিত স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

পরে জেলা প্রশাসক শাহেদ পারেভেজ এর নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন-এর
নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজলের নেতৃত্বে জেলা পরিষদ,
পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিকের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর নেতৃত্বে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিনের নেতৃত্বে আনসার ভিডিপি, জেলা কারাগারের জেল সুপার
আনোয়ারুজ্জামানের নেতৃত্বে কারা পুলিশ, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD