1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড আক্কেলপুরে নিজ বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা গ্রেপ্তার ঘোড়াঘাটে ঘুমের ঘরেই ট্রাকের আঘাত, বাঁচল না তিন মাসের শাফি নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল গাড়িবহরে অতর্কিত হামলা; নিহত দুই

নরসিংদীতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

নরসিংদীতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা

নরসিংদীতে পেঁয়াজের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য সঠিক না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সকালে শহরের বড় বাজারের পেঁয়াজ বাজার ও শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।এ সময় মূল্য তালিকার সাথে বিক্রয় মূল্য এবং ক্রয় ভাউচারের অমিল থাকায় একটি দোকানকে নগদ ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরো দু’টি দোকানকে ১ হাজার করে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকার জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক,জনাব মাহমুদুর রহমান।অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক,জনাব মাহমুদুর রহমান বলেন,একটি প্রতিষ্ঠানে পেঁয়াজের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য অমিল থাকায় ২০ হাজার টাকা ও মূল্য তালিকা না টাঙ্গিয়ে পেঁয়াজ বিক্রির অপরাধে দুইজন ব্যবসায়ীকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সকল পেঁয়াজ ব্যবসায়ীকে ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টাঙ্গিয়ে দিতে বলা হয়েছে।অতিরিক্ত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে।এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।বাজার স্থিতিশীল রাখতে গুদামে বাড়তি পেঁয়াজ মজুদ আছে কি না,পুরোনো দামে কিনা পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছে কি না ইত্যাদি খতিয়ে দেখার পাশাপাশি খুচরা পর্যায়ে জনপ্রতি ২ কেজির বেশী পেঁয়াজ বিক্রি না করার পরামর্শ দেয় ভোক্তা অধিদপ্তর।বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD