1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের দাবি! প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড কুমিল্লা লাকসামে চার সিএনজি স্ট্যান্ডে শ্রমিক দলের কমিটি গঠন চট্টগ্রামে সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ মাদক নির্মূলে চলমান কার্যক্রমে গোপালগঞ্জ জেলায় প্রশংসার জোয়ারে ভাসছেন নির্ভীক সাহসী ২ পুলিশ কর্মকর্তা ।   মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৮ শেরপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা! নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ!

ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত

খায়রুল বাশার ময়মনসিংহ ব্যুর চীপঃ

ময়মনসিংহ, ১০ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে (১০ ডিসেম্বর) ময়মনসিংহ পাকিস্তানী হানাদার বাহিনীর দখলমুক্ত হয়।
এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে কবুতর ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালা শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ,জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রউফ, সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার, জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ রফিকুজ্জামান, কামাল পাশা, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
এদিকে, জেলায় আজ মুক্তাগাছা মুক্ত দিবস উপলক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধারা এক বর্ণাঢ্য মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD