1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

মেহেরপুরে বেগুন ও কলাগাছ কেটে তসরুপ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পঠিত

মেহেরপুরে বেগুন ও কলাগাছ কেটে তসরুপ

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের একটি মাঠে বেগুন ও কলাগাছ গাছ কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় রাজাপুর নল গাড়ির মাঠে এ নারকীয় তাণ্ডব চালানো হয়।
জানা গেছে, রাজাপুর গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম রাজাপুর গ্রামের ফজের আলীর ১০ কাঠা জমি তিন বছরের জন্য লিজ নিয়ে সেখানে বেগুন এবং কলা গাছ লাগান। প্রায় ছয় শতাধিক বেগুন গাছে প্রত্যেকটি গাছে অসংখ্য বেগুনের গুটি দেখা দেয়। অনেক গাছে বেগুন মোটা হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রাতের আঁধারে ৬ শতাধিক বেগুন গাছ কেটে তসরুপ করে ফেলে রেখে যায়।

কৃষক মনিরুল ইসলাম জানান, এই বেগুন গাছ তৈরি করতে ৫০ হাজার টাকার উপরে খরচ হয়েছে। ২ লক্ষাধিক টাকার বেগুন বিক্রি হতো বলে তিনি জানান। সকালে;অন্য কৃষকরা এদৃশ্য দেখে জমির মালিক মনিরুল ইসলামকে খবর দেন। মনিরুল ইসলাম তার লাগানো বেগুন গাছ দেখে কান্নায় ভেঙে পড়েন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD