1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি গ্রেফতার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১, উদ্ধার মোটরসাইকেল ও নগদ টাকা হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। রৌমারীতে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন রৌমারীতে জোরপূর্বক ঘর দখল ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন সুন্দরবনের কু’খ্যা’ত ডা’কাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা

নওগাঁর ধামইরহাটে ৪ টি খড়ের গাদায় আগুন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৯২ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে ৪ টি খড়ের গাদায় আগুন

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পথচারীদের ফেলে যাওয়া বিড়ি-সিগারেটের অবশিষ্ট অংশ হতে উৎপন্ন আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্ডে (১ টি ইরি ও ৩টি আমন) ধানের মোট ৪টি খড়ের গাদা পুড়ে ভস্মিভূত হয়।

বৃহস্পতিবার (০১ জুন) দুপুর দু’টায় ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের মো. ইছাহাক আলীর ছেলে মো. আব্দুল জলিলের ১ টি ইরি ও ৩ টি আমন ধানের মোট ৪টি খড়ের গাদায় অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে।

আব্দুল জলিল বলেন, অগ্নিকান্ডের বিষয়টি আমার বাবা দেখতে পেলে সঙ্গে-সঙ্গে ধামইরহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, পথচারীদের ফেলে যাওয়া বিড়ি-সিগারেটের অবশিষ্ট অংশ হতে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে কিছুটা হলেও কম ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, খড়ের এই গাদাগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে এবং পাশে থাকা পাওয়ার ট্রিলারের পেছনের ১টি চাকাতে আগুন লাগে। তবে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও ২০ হাজার টাকা মূল্যের খড় উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত সাব-অফিসার মো. ছয়ফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে লিডার মো. শফিউল ইসলাম সহ ৬ জন সঙ্গীয় ফোর্স এসে মোটামুটি ০১ ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD