1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

শেরপুরের শ্রীবরদী হাসপাতালের চত্বর এক নবজাতকের লাশ উদ্বার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী হাসপাতালের চত্বর এক নবজাতকের লাশ উদ্বার।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী হাসপাতাল চত্বর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) সকালে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনাটি নিয়ে হাতপাতাল চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, সকাল ১১ টার শ্রীবরদী হাসপাতালের দ্বি-তলায় মহিলা ওয়ার্ডের নিচের তলার পাশে পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের লাশ দেখতে পায় হাসপাতালের আরএমও ডা. অমিও জ্যোতি ও স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশে একটি ভ্যানেটরি ব্যাগ ও একটি টর্চ লাইট ছিলো।

শ্রীবরদী থানার উপ- পুলিশ পরিদর্শক মো. শফিকুর রহমান জানান, হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের লাশটি পাওয়া যায়। কুকুর বা শেয়ালে নবজাতকের মুখে একটি অংশ খেয়েছে। নবজাতক কন্যার লাশের পাশে একটি ভ্যানেটরি ব্যাগ ও একটি গ্যাস লাইট ছিলো। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু্ মামলার প্রক্রিয়া চলছে।

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, মহিলা ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারি ওয়ার্ড আলাদা। তবে কে বা কারা রাতে এ নবজাতকের লাশ এখানে ফেলে গেছে।

এদিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থানে নবজাতকের লাশ দেখতে ভীড় করে উৎসুক লোকজন। এ তাদের মাঝে প্রশ্ন ওঠে কে শিশুর মা?

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD