1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

নেত্রকোণার ৫টি সংসদীয় আসনে ১৩ জনের মনোনয়ন পত্র বাতিল।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

নেত্রকোণার ৫টি সংসদীয় আসনে ১৩ জনের মনোনয়ন পত্র বাতিল

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রমে স্বতন্ত্র, (আওয়ামী লীগের) প্রার্থী সহ মোট ১৩ জনের মনোনয়ন পত্র বাতিল ও আওয়ামীলীগের ৫ প্রার্থীসহ মোট ২৩ জন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের এর কার্যক্রম। এ সময় প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্রে প্রার্থী ও প্রস্তাবকারী, সমর্থনকারীর স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা টিপসহি না থাকা, ঋণ খেলাপী, বিল খেলাপীর কারণে নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে স্বতন্ত্র সহ বাতিল হয় ২ জন, নেত্রকোণা-২ ( সদর-বারহাট্টা) আসনে ৩ জন, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ৩ জন, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে ২ জন এবং নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে ৩ জন সহ মোট ৫ টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ।

বাতিলকৃত প্রার্থীরা নেত্রকোণা-১ (কলমাকান্দা -দুর্গাপুর) আসনের স্বতন্ত্র থেকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন ও জাকের পার্টির প্রার্থী মোঃ ছমির উদ্দিন।

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে স্বতন্ত্র প্রার্থী সুব্রত সরকার, ন্যাশনাল পিপলস্ পার্টির মোঃ আমজাদ হোসেন ঠাকুর, বাংলাদেশ কংগ্রেসের মাজহারুল ইসলাম
খান।

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যান আহমেদ।

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের স্বতন্ত্র প্রার্থী নব্বইয়ের গণআন্দোলনের অন্যতম নেতা শফী আহমেদ ও তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আল মামুন।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ মিছবাহুজ্জামান চন্দন ও যুবলীগ নেতা মোঃ মাজহারুল ইসলাম সোহেল ফকির।

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, নেত্রকোণা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী মোশতাক আহমেদ রুহী, জাতীয় পার্টির প্রার্থী গোলাম রব্বানী, বাংলাদেশে সাংস্কৃতিক জোটের প্রার্থী আহমদ শফি, স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগের প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জাতীয় পার্টির মোছাঃ রহিমা আক্তার আসমা সুলতানা, জাকের পার্টির মানিক চন্দ্র সরকার, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোঃ ইলিয়াস, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী এ বি এম রফিকুল হক তালুকদার, স্বতন্ত্র প্রার্থী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) অসীম কুমার উকিল, জাতীয় পার্টির জসীম উদ্দিন ভুঁইয়া, জাকের পার্টির মোঃ সুরুজ আলী, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ এহ্তেসাম সারওয়ার, তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান, স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ও সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী।

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান, জাতীয় পার্টির লিয়াকত আলী খান এডভোকেট, জাসদের মোঃ মুশফিকুর রহমান।

নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহমদ হোসেন, জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD