1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে অভিযান, ৭ নারীর সাথে ১২ পুরুষ আটক। রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত।  ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি।

শরীয়তপুরে রঙ মেখে উল্লাস করেছেন নেতাকর্মীরা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

শরীয়তপুরে রঙ মেখে উল্লাস করেছেন নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক পেয়েছেন শরীয়তপুর-১ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু। দলীয় সাধারণ সম্পাদকের এমন ঘোষণার পর থেকে শরীয়তপুর এখন উৎসবের নগরী। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৫টা থেকে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শরীয়তপুর শহরে এসে জড়ো হন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনে সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাকের নামেও স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সন্ধ্যায় শহরে আতশবাজি ফুটিয়ে উল্লাসে মাতেন তারা। এছাড়া জেলার ৩টি আসনের ছয়টি উপজেলা ও সাতটি থানায়ও আনন্দ মিছিল বের করা হয়। তিনটি আসনেই দ্বিতীয় মেয়াদে নৌকার মাঝি হয়েছেন তারা। শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী বলেন, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু ভাইকে দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। আমরা নৌকায় ভোট দিয়ে অপু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ। মনোয়ন লাভের পর ইকবাল হোসেন অপু বলেন, শরীয়তপুর-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো আমাকে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আশা করি সবাইকে সঙ্গে নিয়ে নেত্রীকে নৌকার বিজয় উপহার দিতে পারবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD