1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

রুয়েটে ইনোভেশন হাবের উদ্যোগে রোডশো অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

রুয়েটে ইনোভেশন হাবের উদ্যোগে রোডশো অনুষ্ঠিত ।

_______রুয়েট প্রতিনিধি

আইসিটি মন্ত্রনালয়ের মাধ্যমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্থাপিত “ইনোভেশন হাব” শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ও বানিজ্যিক পর্যায়ে নিয়ে যেতে স্মার্ট ইউনিবোটর প্রোগ্রামের প্রচারণার জন্য ক্যাম্পাসে রোডশো অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ২৬ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে রোডশো শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শেষ হয়। রোডশো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই রোডশোতে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন ইনোভেশনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সোসাইটি ও ক্লাবের শিক্ষক উপদেষ্টা ও শিক্ষার্থী প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও আইসিটি মন্ত্রনালয়ের স্মার্ট ইউনিবোটরের কনসালটেন্ট টিম এবং স্মার্ট ইউনিবোটর প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার সামিউল হক ও শাহ নাজিম উদ্দিন মুনান উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD