1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে রুয়েট শেষ বর্ষের ছাত্র আহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে রুয়েট শেষ বর্ষের ছাত্র আহত

_______ মাসউদ রহমান ঃ রুয়েট প্রতিনিধি

অদ্য ২১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকার কবরস্থানের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে ।
স্থানীয়দের নিকট হতে জানা যায় , কামারুজ্জামান চত্বর (রেলগেট) কবরস্থানের সামনের রাস্তার উপর দুইজন মোটরসাইকেল আরোহী একটি ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে রুয়েটের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

তার নাম শ্রী সংগ্রাম কুমার (২৪)। তিনি ত্রীপলি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সেলিম হলে থাকেন। নগরীর বোয়ালিয়া থানায় যোগাযোগ করে জানা যায় , সন্ধ্যার সময় রেলগেট এলকায় দুইজন লোক একটি বস্তু ছুড়ে মারে। সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এটি ককটেল কী না সেটি এখনই বলা সম্ভব নয়। পুলিশ আলামত সংগ্রহ করেছে ।
ঘটনার পর থেকেই নগরীর রেলগেট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ।তবে এই ঘটনায় একজন ছাত্র আহত হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা যায় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD