1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

কুমিল্লা ১ আসনে দাউদকান্দি ও তিতাস উপজেলায় বাবা ও ছেলে একইসাথে নৌকার লড়াই। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত

কুমিল্লা ১ আসনে দাউদকান্দি ও তিতাস উপজেলায় বাবা ও ছেলে একইসাথে নৌকার লড়াই।

সালমা আক্তার দাউদ কান্দি (কুমিল্লা) প্রতিনিধি

মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি ও তার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনের বর্তমান এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি তার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলীও একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দুটি ফরম সংগ্রহ করেন তারা। মেজর (অব.) মোহাম্মদ আলী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলেকে ‘বিকল্প’ রেখে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া নিজের আসন ধরে রাখতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি করছি। তিতাস দাউদকান্দির মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তবে নেত্রী যদি আমার বাবাকে আবারও নৌকার মনোনয়ন দেয়, আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করব।

বর্তমান এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, শেখ হাসিনা আমার উপর বিগত সময় আস্থা রেখেছেন, আমি এলাকার উন্নয়ন করে আস্থার প্রতিদান দিয়েছি। ইনশাআল্লাহ এবারও আমি নৌকা পাব।

এ সময় উপস্থিত দাউদকান্দি উপজেলার আওয়ামীলীগের সভাপতি এডভোকেট  আহছান হাবিব লালমিয়া। কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের মহিলা সভানেত্রী জেবু নেছা জেবু। লালাহাছান উপজেলা
আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা। কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব। পৌর আওয়ামীলীগের
সভাপতি প্রার্থী ফারুক খন্দকার।
দাউদকান্দি ইউনিয়ন চেযারম্যান রোমান, মোস্তাক চেয়ারম্যান। মহিন চেয়ারম্যান। আসলাম চেয়ারম্যান। শাহাজান চেয়ারম্যানও দুলাল চেয়ারম্যান আরো ছিলেন-তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার।জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন সরকার সহ অসংখ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD