1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

গোয়ালন্দে ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় আটক -২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

 

গোয়ালন্দে ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় আটক-২

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে, দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী খাঁ’কে কুপিয়ে হত্যার চেষ্টাকারী ০২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ১০ই নভেম্বর বিকালে ওসি স্বপন কুমার মজুমদার জানান, ০৯ই নভেম্বর রাত অনুমানিক ০২.৩৫ মিনিটের দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার নিষিদ্ধ পল্লির ভিতরে, দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী খাঁ’কে ১০ থেকে ১২ জন দুস্কৃতকারী হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এমন ঘটনায় আইয়ুব আলী খাঁর ভাতিজা মোঃ জাকির খাঁ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ই নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে ওই মামলার ১নং আসামী শান্ত গাজী (১৯),কে দৌলতদিয়া বাসটার্মিনাল এলাকা হতে আটক করে পুলিশ। সে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন এর সিদ্দিক কাজির পাড়া গ্রামের মোঃ ফেরদৌস গাজীর ছেলে। একই দিন রাত ০১.১৫ মিনিটের দিকে পলাতক অবস্থায় থাকা ওই মামলার ২নং আসামী মোঃ হারেজ সেখ (৩২)’কে গ্রেপ্তার করে পুলিশ। সে একই ইউনিয়ন এর উমর মোল্লা পাড়া গ্রামের মোঃ আকবর সেখের ছেলে। এর মধ্যে আসামী হারেজ শেখ এর বিরুদ্ধে পূর্বের ০১টি মাদক মামলা রয়েছে। পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD