1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

রাজশাহীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

 

রাজশাহীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী ব্যুরো ঃ গতকাল ৭ ই নভেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়ার মো: ইকবালের ছেলে ও অরন্য ইসলাম ইমন (২০) ও একই এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ফাইসাল (২২) গ্রেফতার হন ।

মহানগর গোয়েন্দা পুলিশ কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন । এসময় তাদের কাছে থাকা ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে । তথ্যমতে জানা যায় , গতকাল সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: নাদিম উদ্দিন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা পৌনে ৭:০০ টায় কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ফায়সাল ও অরন্য ইসলাম ইমনকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগিতায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD