1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কয়রায় বনদস্যুদের পণ্য সরবরাহের সময় ১৯ আইটেমের পণ্যসহ আটক ২ ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রামগতিতে ফের অবৈধ ইটভাটায় অভিযান,৮ লাখ কাঁচা ইট ধ্বংস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড মোবাইল কোর্টের অভিযানে একজনকে ৬ মাস ও অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পুলিশের অভিযানে উদ্ধার ১৯৫ পিচ ইয়াবা কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ

কয়রায় বনদস্যুদের পণ্য সরবরাহের সময় ১৯ আইটেমের পণ্যসহ আটক ২

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

ওবায়দুল্লাহ কয়রা (খুলনা) প্রতিনিধি 

 

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে সক্রিয় বিভিন্ন বনদস্যু বাহিনীকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট ও পানির জারসহ ১৯ ধরনের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

 

​আটক ব্যক্তিরা হলেন—কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।

 

​বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।

 

 

পুলিশ ও কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনে দীর্ঘদিন ধরে সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনী তৎপর রয়েছে। লোকালয়ের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে এসব বনদস্যুর গোপন যোগাযোগ রয়েছে এবং তারা বনদস্যুদের নিয়মিত খাবার, বিশুদ্ধ পানি ও প্রাত্যহিক ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাচার করে আসছেন—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD