1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা: অসন্তুষ্ট এলাকাবাসী বুদ্ধের অহিংসা ও মৈত্রীর বার্তায় দীঘিনালায় ৪৬তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণোৎসব সম্পন্ন জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মেহেদী হোসেন, চট্টগ্রামে নারী ও শিশু পাচার ও অনৈতিক চক্রের রমরমা বাণিজ্য: নেপথ্যের কারিগর ও সিন্ডিকেটের জাল স্বামী ও সন্তানকে হারানোর ২৪ দিন পর না ফেরার দেশে রেশমী কয়রায় ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ সীমান্তে পলাতক আসামি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি,ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত বিশেষ অভিযান, থার্মাল ড্রোন ও সার্চলাইট ব্যবহারের উদ্যোগ জুড়ানপুর ইউনিয়ন জিয়া মঞ্চের ১২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা; রকিবুল সভাপতি, নাঈম সাধারণ সম্পাদক বাঘারপাড়ার ধলগ্রাম রাস্তার মোড় থেকে ৯৫ বোতল বিদেশি মদসহ (এসআরবির) হাতে দুইজন আটক” বগুড়ার গাবতলীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বই বিতরণ

বুদ্ধের অহিংসা ও মৈত্রীর বার্তায় দীঘিনালায় ৪৬তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণোৎসব সম্পন্ন

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

​মেহেদী হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

“সকলের তরে মৈত্রী ও অহিংসার আলো ছড়িয়ে গড়তে হবে সম্প্রীতির সমাজ”—এমনই পুণ্যময় ও মানবিক বার্তায় মুখর হয়ে উঠেছিল খাগড়াছড়ির দীঘিনালার পাবলাখালী মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গণ। শনিবার (১৫ নভেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিহারটির ৪৬তম দানোত্তম কঠিন চীবর দান এবং মহাস্থবির বরণোৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।​পুণ্যময় সূচনা ও ধর্মীয় আচার:দিনের শুরুতে সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় দেশ, জাতি এবং বিশ্ববাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি ভিক্ষু সংঘের উদ্দেশ্যে বুদ্ধমূর্তিদান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন পুণ্যার্থীরা।

​আলোচনা সভা ও অতিথিদের উপস্থিতি:বিহার কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির। অনুষ্ঠানের শুরুতে বিহার কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ৩নং কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান)।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সুধীজন।

​মহাস্থবির বরণ ও বিশেষ সম্মাননা:এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল মহাস্থবির বরণোৎসব। পাবলাখালী মৈত্রী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুবোধি লংকার স্থবির ‘মহাস্থবির’ পদে অধিষ্ঠিত হওয়ায় তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য, দীঘিনালা সাংবাদিক ইউনিটি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।​সদ্ধর্ম দেশনা ও মানবতার আহ্বান:অনুষ্ঠানে আগত সর্বস্তরের দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে সদ্ধর্ম দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর সংঘ অধিকরণ বোর্ড সভাপতি ভদন্ত তেজবংশ মহাস্থবির, ড. রাষ্ট্রপাল মহাস্থবির, সাধনাটিলা বন বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধ বংশ মহাস্থবির, পাভিসবা-এর সাধারণ সম্পাদক ভদন্ত লোকিমত্র স্থবির এবং যুগ্ম সম্পাদক ভদন্ত প্রজ্ঞালোক মহাস্থবির প্রমুখ।

​সভাপতির বক্তব্যে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির আগামী প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মহামানব গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও আত্মত্যাগের আদর্শ ধারণ করে মানবকল্যাণমূলক কাজে সকলকে এগিয়ে আসতে হবে। ত্যাগের মানসিকতা, অপরিসীম ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমেই সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহানুভূতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব।”​সবশেষে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে কল্পতরু দান ও কঠিন চীবর উৎসর্গের মধ্য দিয়ে দিনব্যাপী এই পুণ্যময় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD